বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিজ ঘরে নুরুন্নাহার নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্ধী ইউনিয়নের বিনাইরচর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুন্নাহার নিহত (৭৫) উপজেলার বিনাইরচর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত নুরুন্নাহারে স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। তার তিন মেয়ে ও এক ছেলে। তিনি তার বসতঘর থেকে কিছুটা দূরে জমি কিনে সেখানে তিনটি বাসা করেছেন। এর মধ্যে একটি বাসা ভাড়া দিয়েছেন। প্রায় সময় তিনি ওই বাসায় যেতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি সেখানে যান। এরপর রাতে ওই বাড়ির একটি কক্ষে তাকে রক্তাক্ত অবস্থা দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আড়াইহাজার থানার আনিছুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত নুরুন্নাহারকে তার ভাড়াটিয়া ঘরের এক কক্ষ থেকে গুরুতর অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে থানায় ঘটনা জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে হত্যার কারণ জানা যায়নি। নিহতের গলায় ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে; তবে এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিহতের মেয়ে সাহিনুর আক্তার জানান, তার মা প্রায় হাঁটতে বাইরে যান। শুক্রবার মাগরিবের সময় তিনি বাসা থেকে বের হন; এরপর আর এই বাড়িতে ফেরেননি। পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি মা মারা গেছেন।

ভিন্নবার্তা/এমএসআই

Facebook Comments Box