চরফ্যাশন প্রতিনিধি
ভোলা ৪ ( চরফ্যাশন- মনপুরা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
আজ ২২ ডিসেম্বর দুপুর ১২:০০ টায় উপজেলা নির্বাচন অফিসার এর নিকট থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।
ফোরাম সংগ্রহের পর উপস্থিত সাংবাদিকদেরকে তিনি বলেন দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হচ্ছে তার মূল লক্ষ্য।
তিনি আরো বলেন তিনি সংসদ সদস্য হতে পারলে চরফ্যাশনকে চাঁদাবাজ মুক্ত ও দখলমুক্ত করবেন। পরিকল্পিত উন্নয়ন করে চরফ্যাশনকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবেন।
এ সময়ের উপজেলায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box















