রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর ইসলামবাগে একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, শনিবার বিকেলে ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ আসে তাদের কাছে। খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। এখনো পর্যন্ত ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Facebook Comments Box