রাতে ঢাকায় যাত্রীবাহী বাসে আগুন

মোহাম্মদ আওলাদ, ঢাকা

রাজধানীর মালিবাগ আনসার ক্যাম্পের পাশে পার্কিং করা অবস্থায় ‘বাহন’ নামে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালাহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ১১টা ০৩ মিনিটে বাসে আগুন লাগার সংবাদের পরিপ্রেক্ষিতে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

Facebook Comments Box