সেবা নিতে এসে মানুষ যাতে কোন প্রকার ভোগান্তির শিকার না হয়। এ বিষয়ে জনপ্রতিনিধিদের সজাগ থাকার আহবান জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। বুধবার বরিশাল এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ রাজিব হোসেন খান ও মোসাঃ আয়েশা খাতুনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিতকরণে আইন ও বিধি বিধানের মধ্যে থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের মানুষের সেবা করার আহŸান জানিয়েছেন মন্ত্রী বলেন, স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যাপক ভ‚মিকা রাখতে পারে। জাতীয় উন্নয়নে প্রান্তিক মানুষকে যুক্ত করার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের গুরুত্ব অপরিসীম।
মন্ত্রী আরো বলেন, শক্তিশালী ও সেবামূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা রয়েছে। সে লক্ষ্যে নবনির্বাচিত কাউন্সিলরদ্বয় তাদের ভূমিকা রাখতে হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। এ সময় স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















