সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের কৃতজ্ঞতা প্রকাশ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত ৭২টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কর্মরত নন বি.এস.এড ১৩৭ জন শিক্ষকের বেতন-ভাতা প্রায় আট মাস বন্ধ থাকায় দ্রুত চালুর দাবিতে হাইকোর্টে রিটসহ নানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেতন চালু করেছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। এক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণা হাজরা ও সহকারী সচিব সিরাজুল হকের সহযোগিতায় শিক্ষকরা বেতন ফিরে পেয়েছেন বলে জানা গেছে। তবে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন মন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে শিক্ষকদের বেতন একধাপ নামিয়ে মাত্র একমাসের বেতন দিয়েছে। সামনে ঈদুল আজহা থাকা সত্ত্বেও তাদের ঈদ বোনাসও দেয়া হয়নি বলে শিক্ষকরা অভিযোগ করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণা হাজরা বলেন, আমরা ক্ষিকদের মানবেতর জীবন যাপনের কথা শুনে যাতে তারা পূর্বের তেবন ফিরে পায় সেজন্য তাদের সব ধরনের সহযোগিতা করেছি। যার কারণে তারা তাদের বেতন ফিরে পেয়েছে। আমরা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেতন ভাতা আগের মতই চালু করা হয়। কিন্তু কি কারণে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন একধাপ নামিয়ে এক মাসের বেতন দিয়েছে সেটা আমাদের জানা নেই।

মন্ত্রণালয় শিক্ষকদের পাশে থাকায় ৭২টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কর্মরত নন বি.এস.এড শিক্ষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক শিক্ষক জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণা হাজরা ও সহকারী সচিব সিরাজুল হক আমাদের অনেক সহযোগিতা করেছেন। উনাদের প্রচেষ্টার কারণেই আমরা ইতিমধ্যে এক মাসের বেতন পেয়েছি। তবে বেতন একধাপ নামানোয় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আশাকরি সামনে আগের মতই বেতন ভাতা চালু হবে।আমরা সহকারী সচিব সিরাজুল হক ও অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণা হাজরার প্রতি চিরকৃতজ্ঞ। আমরা উনাদের দীর্ঘ আয়ু কামনা করি আমিন।

Facebook Comments Box