ঢাকার দোহারে ট্রাক সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে চরকুশাই নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে সাকিবুল হাসান (৩০), সাকিবুলের স্ত্রী সোহানা (২২) ও তাদের কন্যাসন্তান আজুয়া আক্তার (৯ মাস)।
আহত সাকিবুলের পরিবার জানায়, বুধবার সকালে সাকিবুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সিএনজি অটোরিকশা করে ঢাকার উদ্দেশে রওনা হন। চরকুশাই নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাদের ডাকচিৎকারে স্থানীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাকিবুল ও তার স্ত্রী সোহানাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও তাদের ৯ মাসের কন্যা আজুয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এ বিষয়ে দোহার থানার এসআই জাহিদ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
















