রাজধানীর কাপ্তানবাজারে মুদির দোকানে লাগা আগুনে পুড়ে এক তরুণ নিহত হয়েছে। নিহত তরুণের নাম ইয়াসিন হোসেন (২১)। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন্স লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ৮ জানুয়ারি ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে আগুনের ঘটনা ঘটে। আমাদের কন্ট্রোল রুমে পৌনে ৫টায় খবর পাই। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টা খানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পরবর্তী সময়ে মুদির দোকান তল্লাশি করে একজনের মরদেহ দগ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হবে বলে জানানো হয় ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে।
ভিন্নবার্তা/এমএসআই
Facebook Comments Box
















