ঢাকাস্থ্য ভোলা জেলা এসএসসি “৯৯”ব্যাচের এডমিন প্যানেল গঠন

ইব্রাহিম হাওলাদার,উত্তরা প্রতিনিধি :

ঢাকায় অবস্থানরত বন্ধুদের আয়োজনে উত্তরায় এক আলোচনা সভায় গঠন হয় এস,এস,সি ৯৯ ব্যাচের এডমিন প্যানেল। মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ নাদিম হোসেন খাঁন, মোঃ মনসুর আলম শামিম,আল মামুন, বেলাল হোসেন, আবি আব্দুল্লাহ,মোঃ হাসিব হাওলাদার,মোঃ ইকবাল হোসেন, এবং মোঃ ইব্রাহিম হাওলাদার সহ এডমিন প্যানেল দুই শতাধিক সদস্য করে আগামী দিন গুলোতে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নে দায়িত্ববার দেয়া হয়।
দীর্ঘ বছর পর বন্ধুদের পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠে স্কুলের ৯৯ এর শিক্ষার্থীরা। একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। সহপাঠীদেরকে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। স্কুল জীবনের পুরনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন। যার যার মতো করে সবার সঙ্গে স্মৃতি চারণ করেন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হন তিনিই সেই স্কুল বন্ধু। এভাবে পুরো অনুষ্ঠান যেন এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।
স্মৃতি চারণ করতে গিয়ে ভবিষ্যতে সব বন্ধু মিলে আর্থিক ভাবে পিছিয়ে পড়া বন্ধুদের সহায়তা, মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনো বিপদে ও আনন্দে পাশে থাকা এবং স্কুলের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের সহযোগিতার কথাও বলেন তারা।

Facebook Comments Box