নাদিম হোসেন খানঁ, (ভোলা) চরফ্যাশন :
চরফ্যাশন উপজেলায় আসলামপুর ইউনিয়নে বেতুয়ায় নতুন লঞ্চ টার্মিনাল উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রাণালয় এবং শ্রম ও কর্মসংস্থাপনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন। সোমবার সকাল এক জমকালো আয়োজন ও উদ্বোধনী ফলক উম্মোচনের মাধ্যমে এই নতুন লঞ্চ টার্মিনাল উদ্বোধন করেন তিনি। এই বন্দর উদ্ধোধনের মাধ্যমে চরফ্যাশন, লালমোহন, মনপুরাসহ দক্ষিণ বঙ্গের সাথে দেশের আরেকটি বাণিজ্যিক দরজা উম্মোচন হলো।
উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন মন্ত্রণালয়ের চেয়ারম্যান, ভোলা জেলা প্রশাসক, পুলিশ সুপার, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি এবং চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ শোভন বসাক। এ ছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যবসায়ী ও সুধী সমাজসহ নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের শতশত মানুষ।
উল্লেখ থাকে যে,২০২৩-২০২৪ অর্থ বছরে ৫ কোটি টাকা ব্যয়ে ৮শতাংশ জমির উপর তিন তলা বিশিষ্ট আধুনিক এই লঞ্চ টার্মিনাল প্রকল্প গ্রহন করা হয়। এছাড়াও যাত্রীদের অপেক্ষার জন্য আরামদায়ক ভিআইপি অয়েটিং রুম,বিশ্রামাগার,রেষ্টুরেন্ট ও যাত্রী নিরাপত্তায় আনসার এবং মনিটরিং ব্যবস্থাপনা রয়েছে ।
এর মাঝে চরফ্যাশন ফ্যাশন স্কয়ার, চরফ্যাশন টাওয়ার এবং শহরে দর্শনীয় জায়গা পরিদর্শন করেন এ সময় জনসাধারন ফুলের মালা দিয়ে বরন করেন ।
















