জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে:
ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশি সন্ধ্যা ৩১ জুলাই

স্টাফ রিপোর্টার :

জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশি সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১ জুলাই। বুধবার জাতীয় প্রেসক্লাবের সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক কাজী রওনাক হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয় শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশি সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ওস্তাদ আজিজুল ইসলাম যিনি ক্যাপ্টেন আজিজুল ইসলাম নামেও পরিচিত একজন বাংলাদেশী বংশীবাদক। তিনি ২০১৭ খ্রিষ্টাব্দে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন। শিল্পকলা ও যন্ত্রসঙ্গীতে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

Facebook Comments Box