বিনোদন রিপোর্টঃ
ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি আমি, আর আমার মডেল ও অভিনেতা হওয়ার সপ্নটা ছোট থেকেই। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আমি এতো দূর আসতে পেরেছি।
কথাগুলো সময়ের জনপ্রিয় মডেল, অভিনেতা ও ব্লগার শুভর। যিনি অল্প সময়ে টিকটক,ব্লগ ও মিউজিক ভিডিও এবং নাটকে অভিনয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
শুভর পুরো নাম শুভ মিয়া Shubho mia,তার জন্ম ও বেড়ে ওঠা নোয়াখালী জেলায়। মাত্র বিশ বছর বয়সে একজন ব্লগার ও টিকটকার হিসেবে তিনি বেশ সুনাম অর্জন করেন।
পরবর্তীতে ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় তারকা সালমার কন্ঠে এক দফা এক দাবী গানে অভিনয় করেন শুভ। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে। বর্তমানে মিউজিক ভিডিও ও নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
খুব শীঘ্রই শুভ অভিনীত তিনটি নাটক বড়লোকের কাজের মেয়ে,গরিবের মেয়ের রাজকপাল, ও গরিব ঘরে বড় লোকের মেয়ে প্রকাশিত হবে। এবং বিগ বাজেটের মিউজিক ভিডিও”পরান বন্ধু কালিয়া ও আমার মন পাখি শিরোনামের দুটি মিউজিক ভিডিও প্রকাশের অপেক্ষায় রয়েছে।
এছাড়া দেশের জনপ্রিয় অনেক অভিনেতা অভিনেত্রীর সাথে নিয়মিত কাজ করছেন শুভ। তার স্বপ্ন নিজেকে অনেক দূর নিয়ে যাওয়া।
শুভ এ পর্যন্ত প্রায় পঞ্চাশটির অধিক মিউজিক ভিডিও ও বারোটির অধিক নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে বেশ কয়েকটি কাজ পেয়েছে সমান জনপ্রিয়তা।
জানতে চাইলে শুভ আরো বলেন, আমি অতি সাধারণ একটা ছেলে। ছোট বেলায় বাবা মারা গেছে তখন থেকেই মা অনেক কষ্ট করে লেখা পড়া করিয়েছেন আমাকে।
তিনি আরো বলেন, যখন থেকে টাকা চিনেছি তখন থেকেই যখন যে কাজ পেতাম তাই করেছি। ছোট থেকে অনেক কষ্ট করেছি। সবার ভালবাসায় আমি এত দূর আসতে পেরেছি, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তবে আমার এই পথ চলার শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়েছে আমার স্ত্রী, তাকে সবাই ভালো করে চিনেন সে হচ্ছে মডেল অভিনেত্রী আরু, আমার কষ্টের সময় ও আমার পাশে ছিলেন। এখনও আলহামদুলিল্লাহ আমার পাশেই সে আছে। এছাড়া আমাদের কিন্তু একটা রাজকন্যা আছে সোহা মামুনি সে আমাদের লাইফে আসার পর থেকে সব যেনো সুন্দর হয়ে গেলো। আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের ভালোবাসায় আমি আরো ভালো ভালো কাজ করে আরো অনেক দূর যাবো ইনশাল্লাহ।
















