চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
চরফ্যাশন থানা পুলিশের অভিযানে ৩৩ (তেত্রিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক। চরফ্যাশন থানাধীন চরফ্যাশন পৌরসভা ০৯ নং ওয়ার্ডস্থ সিদ্দিক মুন্সির বাড়ির সামনের মোড়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ভদ্রপাড়াস্থ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জসিম মালতিয়ার ছেলে মাহমুদুল হাসান নাফিজ কে ৩৩ (তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে চরফ্যাশন থানা পুলিশ।
চরফ্যাশন থানার পিএসআই মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এসআই মোঃ রাশেদ খান, এএসআই মোঃ আব্দুল মালেক, এএসআই মোঃ আলী হোসেন ও এএসআই বিভূতী মন্ডল অভিযানে সহযোগিতা করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন চরফ্যাশন থানার ওসি তদন্ত খলিলুর রহমান। যার মামলা নং-২৪।
















