চরফ্যাশন ভোলা প্রতিনিধি :
জজ কোর্ট ও সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে দৈত শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের এবং একই এলাকার জনৈক জাকির গং দের ভূমি দখল চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা স্থল ভোলা জেলার চরফ্যাশন উপজেলা দুলার হাট থানার চর যমুনা গ্রামে।
অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলার দুলার হাট এলাকায় শহীদ মুক্তিযোদ্বা জালাল আহম্মেদ মাস্টার পরিবার সদস্য হত-দরিদ্র ভূমিহীন কৃষক শামসুল হুদা চরফ্যাশন ভূমি অফিসের ১৭৯৫ এফ/৯২-৯৩ নং বন্দোবস্ত কেইসের মাধ্যমে সৃজিত ৫৭২নং খতিয়ানের মাধ্যমে চর যমুনা মৌজার খাসখতিয়ান ভুক্ত সিএস ৩১৮৯ নং এবং এসএ ২০০২/১৭০১ নং দাগে ৫০ শতাংশ ভূমি বন্দোবস্ত পান। অপর দিকে একই মৌজায় বর্নিত সিএস ৩১৮৯ এবং এসএ খাস ২০০২/২০২৫ এবং তদমুলে সৃজিত বি এস ৩৮৩৪/৩৮৩৬ নং দাগে ১৪ শতক ভূমি বন্দোবস্ত পায়, একই এলাকার জনৈক জাকির গং।
ভুক্তভোগীদ্বয় জানান স্থানীয় প্রভাবশালী ভূমি দস্যু জসীমউদ্দীন তাদের ভূমি গ্রাস করার লক্ষ্যে রান্না সে হুমকি সহ একাধিকবার তাদের শারীরিকভাবে নির্যাতন করেন। লক্ষ্যে তারা তাদের ভূমি রক্ষার লক্ষ্যে পৃথক দুটি মামলা করেন শামসুল হুদার মামলা নং ২৪০০/২১, আপিল ডিভিশন, সুপ্রিম কোর্ট এবং জাকিরের দায়েরকৃত মামলা নং ৬৭৬৭/২০ সিনিয়র সহকারি জজ কোর্ট, চরফ্যাশন। উভয় মামলা নিষেধাক্কার আদেশ বিদ্যমান থাকা সত্ত্বেও অভিযুক্ত জসিমগং নিষেধাক্কার আদেশ অমান্য করে বিচারাধীন বিরোধী ও ভূমি দখলের অভিপ্রায় ড্রেজারের সাহায্যে বালু ভরাট করছেন।
এই বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানতে চাইলে তিনি বালু ভরাটের বিষয়টি স্বীকার করেন, কিন্তু উক্ত ভূমির মালিকানার কাগজপত্রের বিষয়ের সে কোন বক্তব্য প্রদান করেননি।
















