চরফ্যাশনে ইয়াবাসহ নারী নেত্রী গ্রেপ্তার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিমা আক্তার ঝর্না (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর ২টা ৪৫ মিনিটের দিকে চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. মোছলেহ উদ্দিনের ভবনের নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে ৯৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে চরফ্যাশন থানা পুলিশ।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর নির্দেশনায় ভোলা জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার লিমা আক্তার ঝর্নার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-২২ জিআর -১৮৭। চরফ্যাশন থানার পুলিশ ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভুইয়া জানালেন, মাদকের বিরুদ্ধে চরফ্যাশন উপজেলায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box