মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় তার সহধর্মিণী আফরোজা আব্বাস সফর সঙ্গী হিসেবে উপস্থিত আছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

Facebook Comments Box