উন্নত সমৃদ্ধ দেশ গড়তে হলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তিনি বলেন, শেখ হাসিনার কারণেই দেশের প্রতিটি জনপদ সড়ক যোগাযোগ নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন উল্লেখ করে তিনি আরো বলেন, তার অনন্য নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনা মহামারী মোকাবেলা করতে সক্ষম হয়েছে। দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনার টিকা প্রদান করা হয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং দারিদ্র্য ও অতি দারিদ্র্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

দেশের এই উন্নয়ন ও অগ্রগতি সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী, যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে।

আলোচনা শেষে কেক কাটা এবং প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box