ডেঙ্গু মোকাবেলায় সরকার কাজ করছে

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, এডিস মশা মোকাবিলা করতে সবাইকে সচেতনতা হতে হবে। এজন্য শুরু থেকেই নানা উদ্যোগ গ্রহণ করার হয়েছে। বৃহস্পতিবার ইউনিসেফ আয়োজিত রাজধানীর একটি হোটেলে হাত ধোয়ার চর্চা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

কোভিডসহ অন্যান্য সংক্রামক রোগ থেকে মুক্ত থাকার লক্ষ্যে হাত ধোয়ার বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, হাত ধোয়ার চর্চার বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি সকলকে একসাথে শিক্ষামূলক সচেতনা বৃদ্ধি করা দরকার। হাত ধোয়ার যেসকল বিষয়ে আমরা পিছিয়ে আছি সেসকল সমস্যা সমাধান করে এগিয়ে যেতে হবে। নিজেকে সচেতন করলে নিজের পাশাপাশি সামষ্টিকভাবে দেশের উন্নয়ন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই এর সভাপতি জনাব জসিম উদ্দিন বলেন, হাত ধোয়ার বিষয়ে অলসতায় ডায়রিয়াসহ নানা রোগ বালাই হয়, তাই হাত ধোয়া ও জীবানুমুক্তকরণে সরকারের পাশাপাশি সকলের সচেতনতা বাড়াতে এগিয়ে আশা দরকার। অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও অন্যান্যদের মধ্যে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জায়িদ জুরুজি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুল রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box