নরসিংদীর রায়পুরায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক এসআই ও কনস্টেবল।
বুধবার সন্ধ্যায় উপজেলার দুর্গম চরাঞ্চল অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত এসআই আরিফ রাব্বানি ও কনস্টেবল আলামিনকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্গম চরাঞ্চল অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামে বাচ্চু মেম্বারের ছোট ভাই স্বপন মিয়াকে গ্রেফতারের জন্য পুলিশ তার বাড়িতে যায়। পুলিশ স্বপন মিয়াকে গ্রেফেতার করে নিয়ে আসতে চাইলে তার লোকজন হামলা চালায়। এতে এসআই আরিফ রাব্বানি ও কনস্টেবল আলামিন গুরুতর আহত হয়। ওপরে তাদের উদ্ধার করে প্রথমে রায়পুরা স্বাস্থ্য কম্পপ্লেক্স পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, স্বপনের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। দুই পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। স্বপন মিয়াসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।















