নাদিম হোসেন খাঁন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশন উপজেলা ক্রীড়া পরিষদের আয়োজনে পায়রা মুক্তির মধ্যে দিয়ে নতুন কুড়ি ২০২৬ এর উদ্বোধন হলো। উদ্ভোদন করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব শ্রদ্ধেয় এমাদুল হোসেন। আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন ক্রীড়া পরিষদের সদস্য কামরুজ্জামান শাহীন, চরফ্যাশন ক্রীড়া পরিষদের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাওলাদার, ক্রীড়া সংগঠন এমভিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ অনেক
চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খেলোয়াড় থেকে বাছাই করে নেয়া হবে নতুন কুঁড়িতে।
তৃণমূল প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন এলক্ষ্যে তৃণমূল পর্যায়ে ১২-১৪ বছর বয়সী শিশু কিশোর কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণে বিভিন্ন ইভেন্ট থাকছে ক্রিকেট, ফুটবল,সাঁতার, মার্শাল আর্ট, দাবা, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক
উল্লেখ্য থাকে যে, উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে
















