খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ছাত্রদলের দোয়া ও কবর জিয়ারত

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং কবর জিয়ারত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মনজুরুল ইসলাম রিয়াদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণার জায়গা। তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও আপসহীন নেতৃত্ব আমাদের সাহস জোগায়। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন বলেন, “ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি আমার আনুগত্য ছিল। তাঁকে নিজের চোখে দেখার সুযোগ না হলেও বেগম খালেদা জিয়াকে নিজ চোখে দেখার সৌভাগ্য হয়েছে। তাঁর আপসহীনতা, দেশপ্রেম ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম—জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস ত্যাগ ও সংগ্রামে পরিপূর্ণ। তাঁদের আদর্শ নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।

দোয়া ও মোনাজাত শেষে নেতাকর্মীরা কবর জিয়ারত করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, নেতৃত্বের পরিবর্তন হলেও আদর্শের মৃত্যু হয় না। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারই ছিল এ আয়োজনের মূল বার্তা।

Facebook Comments Box