চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
“রুপালি মৎসে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ”প্রতিপাদ্য জাতীয় এই স্লোগানের মাধ্যমে চরফ্যাশনে উদযাপিত হলো জাতীয় মৎস্যপক্ষ ২০২৬। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য গুণীজনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নবী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন, চরফ্যাশন উপজেলা বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, সহ সভাপতি হেলাল উদ্দিন টিপু, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার,চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নৌ পুলিশ ইন্সপেক্টর সুকল্যান , চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা মৎসজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক আব্বাস কাজী, উপজেলা কৃষক দলের সভাপতি ইমদাদুল ইসলাম( রনি ) শশিভূষণ থানা মৎসজীবি দলের সভাপতি মিজানুর রহমান মুন্সি, সফল মৎস চাষি আবুল মোতালেব, চরফ্যাশন উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আব্বাস উদ্দিন চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার।

সভায় বক্তারা বলেন মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই সভা থেকেই সবাই সচেতন হতে হবে। বগদা মাছ ধরার নামে ছোট মাছ নিধন বন্ধ করতে হবে। রিং জাল করেন জাল, ট্রলিং বোর্ড বন্ধ করে আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
















