অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেলেন শিশু সার্জন ডা. মোস্তাক আহমেদ

নিজস্ব প্রতিবেদক:

২০২৬ সালের অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক-লাভ করেছেন প্রখ্যাত শিশু শল্যচিকিৎসক অধ্যাপক ডা. মোস্তাক আহমদ। গতকাল চট্টগ্রামে অনুষ্ঠিত এসোসিয়েশন অব পেডিয়েট্রিক সার্জ্নস , বাংলাদেশ এর বার্ষিক সম্মেলনে ডা. মোস্তাক আহমেদকে এই পদক প্রদান করা হয়। ডা. আহমদ শিশু শৈল্য চিকিৎসক হিসাবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারী মেডিকেল কলেজে চিকিৎসা ও শিক্ষাদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারী চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ এপিএসবি’র সদস্য ও মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

চট্গ্রাম ক্লাবে অনষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. সাহাদাত হোসেইন । বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, গ্রোবাল ইনসিয়েটিভ ফর চিলড্রেন্স সার্জারী, এর সভাপতি অধ্যাপক তাহমিনা বানু, এবং ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব ডা. মো: জাহিরুল ইসলাম সাকিল । সম্মলেনে সভাপতিত্ব করেন এসোসিয়েশন অব পেডিয়েট্রিক সার্জ্নস এর সভাপতি অধ্যাপক ডা. মো: আবু জাফর।

Facebook Comments Box