ডোপ বিতর্কে রাশিয়া

শীতকালীন অলিম্পিকে আবারো ডোপ বিতর্কে রাশিয়া। ১৫ বছর বয়সী রাশিয়ার উঠতি ফিগার স্কেটিং তারকা কামিলা ভালিয়েভা ডোপ টেস্টে নেগেটিভ হয়েছেন।

সোমবার রাশিয়ার দলগত স্কেটিং বিভাগে স্বর্ণজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ভালিয়েভা। কিন্তু তাদের পদক দেওয়ার অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে আইনগত কারণে।

রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ভালিয়েভার ডোপ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ বিষয়ে এখনো আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা বা রুশ অলিম্পিক সংস্থা কোনো প্রতিক্রিয়া দেয়নি।

কেউ কেউ আবার বলছেন, যে ওষুধের জন্য ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন ভালিয়েভা, সেটি হৃদ্‌যন্ত্র-সংক্রান্ত সমস্যায় ব্যবহার করা হয়।

রাশিয়ার মুখপাত্র বলেছেন, এ ধরনের যে কোনো সংবাদের সূত্র হওয়া উচিত আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। অর্থাৎ তাদের ইঙ্গিত, যা রটছে সেটা সত্য নয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যারা এ বিষয়টি নিয়ে হইচই করছেন, তাদের দলে আমরা নেই। আমরা শুধু চাই আমাদের অ্যাথলেটরা স্বর্ণপদক জিতুক।

ভিন্নবার্তা/এমএসআই

Facebook Comments Box