রিয়াজ হাসনাইন, জবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪ দিন অফলাইন ক্লাস ও ১ দিন অনলাইন ক্লাস।২৩ জুলাই এইভাবে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুসারে রবিবার থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত, তবে বৃহস্পতিবার হবে প্রথম অনলাইন ক্লাস। এর ফলে সেদিন বিশ্ববিদ্যালয়ের সকল পরিবহন বন্ধ থাকায় জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি বিভিন্ন ভবনের বিদ্যুৎ খরচও হ্রাস হবে বলে জানিয়েছে কুবি প্রশাসন।
রাশিয়া -ইউক্রেন যুদ্ধের প্রভাবে, বিশ্বের সবদেশেই জ্বালানি ও খাদ্যশস্যের কিছুটা ঘাটতি দেখা যায়। বাংলাদেশ ও তাদের মধ্যে একটি ।জ্বালানি তেল ও গ্যাস সংকটের কারনে পূর্বের মতো,এখন আর সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম নয়,যার ফলে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দেয়। ভবিষ্যতে
যেন বিদ্যুৎ ঘাটতি দেখা না দেয়, সেজন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। অফিসের সময় কমানোর পাশাপাশি, অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার রোধ,রাত ৮ টার মধ্যে দোকান বন্ধ থেকে শুরু করে শিডিউল আকারে বিভিন্ন এলাকায়, ১ ঘন্টা করে লোডশেডিং করছে।
বিশ্লেষকদের মতে,শিল্প কারখানার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয়। বিদ্যুৎ সংকট যাতে ভবিষ্যতে দেখা না দেয়, সেজন্য প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সশরীরে ক্লাসের পরিবর্তে,অনলাইনে ক্লাস শুরু করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তাদের প্রত্যাশা এইভাবে,তাদের মতো সকল শিক্ষা প্রতিষ্ঠান দেশের স্বার্থে এগিয়ে আসবে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় একটা কার্যকরি ব্যবস্থা হতে পারে এটি।
এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোঃ লাবিব বলেন, দেশের চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাসের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় এ সিদ্ধান্ত ঠিক আছে। কারণ সংকটের কথা সবার ভাবা উচিত।














