রাজধানীর মিরপুর এলাকায় একটি বাসায় শ্যালকের গুলিতে ফারুক আহমেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শ্যালক মো. অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দারুস সালাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে শ্যালক তার দুলাভাইকে গুলি করে। পারিবারিক সমস্যার নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে শ্যালক অশ্রু শটগান দিয়ে দুলাভাই ফারুককে গুলি করে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ফারুক আহমেদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।
দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, শ্যালক অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে অস্ত্রটি অশ্রুর মুক্তিযোদ্ধা বাবার লাইসেন্স করা ছিল। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীর (অশ্রুর মা) নামে সেটা ইস্যু করা হয়। সেই অস্ত্র দিয়ে অশ্রু তার দুলাভাইকে গুলি করেছে বলে জানতে পেরেছি।
ভিন্নবার্তা/এমএসআই















