রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (২০ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, এ সময় আসামিদের কাছ থেকে ১ হাজার ৫৫১ পিস ইয়াবা, ৪০ কেজি ৯৭০ গ্রাম গাঁজা, ৪৭.৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন ও ১১৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
Facebook Comments Box
















