মাহফিল থেকে ফেরার পথে যুবককে গুলি করে হত্যা

মাহফিল থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গুলি করে বাদল সরকার (২৫) নামে এক যুবক খুন করেছে দুর্বৃত্তরা। এ সময় নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে এরশাদ (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।

নিহত বাদল নাটঘর গ্রামের সন্তোষ সরকারের ছেলে।

এ বিষয়ে নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সাংবাদিকদের বলেন, কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে গিয়েছিল এরশাদ ও বাদলসহ কয়েকজন। সেখান থেকে মোটরসাইকেলে করে তারা বাড়ি ফিরছিল তারা। পথিমধ্যে দুর্বৃত্তরা এরশাদ ও বাদলকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদল মারা যায়। গুরুতর আহত এরশাদকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। লাশ ঘটনাস্থলেই রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরার কার্যক্রম চলছে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box