২৯৫ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

দক্ষ জনবল তৈরি ও ডিজিটাল চাকরির সুযোগ সৃষ্টিতে ২৯৫ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এজন্য রোববার রাজধানীরু এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি ঋন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পের আওতায় এ ঋণ দেবে সংস্থাটি। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংক ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রস্তাবিত প্রকল্পের মেয়াদকাল ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

এ ঋণের বিপরীতে দশমিক ২৫ শতাংশ হারে সুদ দিতে হবে। বিশ্বব্যাংকের শর্তানুসারে চার বছরের রেয়াতকালসহ ৩৪ বছরে ঋণ পরিশোধ করতে হবে।

প্রকল্পের মূল উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশে ডিজিটাল অর্থনীতি প্রসারে সহায়ক পরিবেশ তৈরি করা হবে। এছাড়া দেশীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের প্রসার ঘটানো।

প্রকল্পের মাধ্যমে ডিজিটাল অর্থনীতির বিকাশের লক্ষ্যে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলার কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি ও চাকরির সুযোগ সৃষ্টি করা হবে।

পাবলিক ও প্রাইভেট সেক্টরের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ডিজিটালাইজেশন করা সম্ভব হবে। সেই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেবে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box