আটক ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এ রায় দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (প্রসিকিউশন বিভাগ) আনিসুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

Facebook Comments Box