ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে। রোববার (৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এ অনুমোদন দেয় মন্ত্রিসভা।
মন্ত্রিসভায় গৃহীত ওই সিদ্ধান্তে নেতানিয়াহুর ঘোষণার প্রতিফলন ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালে গাজা উপত্যকা থেকে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে ফিলিস্তিনের সীমান্তবর্তী ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে সশস্ত্র হামলা চালায় হামাসের সদস্যরা।
এরপর নেতানিয়াহু এ সিদ্ধান্ত নেসেটের প্লেনারিতে উপস্থাপন করবেন। সেখান থেকে অনুমোদন পাওয়া গেলে ইসরায়েল সরকার দেশে জরুরি অবস্থা জারি এবং সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় সেনাসদস্য পেতে সংরক্ষিত সেনাদের (রিজার্ভিস্ট) ডাকতে পারবে।
ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। এর বিপরীতে গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
















