চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাসন উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে বলছেন ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা কামাল।
শুক্রবার স্থানীয় হোটেল মারুফ ইন্টারন্যাশনাল এ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হুসাইনের সভাপতিত্বে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন ভোলা ৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ভোলা জেলা সেক্রেটারী কাজী মাওলানা হারুনুর রশিদ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ পারভেজ হোসেন,জামায়াতে ইসলামির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহিবুল্লাহ।
সময় বক্তারা বলেন জামায়াত কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। তারা আরো বলেন রমজানের গুরুত্ব এজন্য যে রমজানে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে। আল কুরআনের কারণেই রমজানের গুরুত্ব পেয়েছে।তাই কোরআনের সমাজ বিনির্মাণের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
কোরআনের সমাজ প্রতিষ্ঠা হলে সমাজ থেকে ঘুষ দুর্নীতি লুটতরাজ, চাঁদাবাজ সকল কিছু বন্ধ করা সম্ভব হবে বলে বক্তারা উল্লেখ করেন।
অন্যান্যদের মধ্যে জামায়াত নেতা মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মোহাম্মদ মামুন আলম বক্তব্য রাখেন।
এসময় উপজেলা বিএনপি,,জাতীয় পার্টি, ইসলামী ঐক্য জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















