বিনোদন রিপোর্টঃ
ঈদে আসছে বিবেক বোধ জাগ্রত করার চমৎকার গান ‘ল্যাংটা বিবেক’। গানটি গেয়েছেন কন্ঠ শিল্পী চিশতি বিপ্লব।
লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই ও সংগীত করেছেন শিমুল দ্বীপ বিজন।
আগামী ১৮ই মার্চ ‘Chisty tv’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে এমনটাই জানিয়েছেন কণ্ঠশিল্পী চিশতি বিপ্লব।
গানটিতে সমাজের বিভিন্ন ধরনের অসঙ্গতি, নৈতিক অবক্ষয় সহ নানান বিষয় তুলে ধরা হয়েছে। গানটি শোনার পর মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতা সহ নৈতিক মূল্যবোধ জাগ্রত হবে এমনটাই বিশ্বাস করেন এই কন্ঠশিল্পী।
জানতে চাইলে চিশতি বিপ্লব আরো বলেন, আমি বরাবরের মতোই চেষ্টা করি মানবতার কল্যাণে কিছু করার, সেটা গানের মাধ্যমেই হোক আর কবিতার ছন্দে হোক। মানুষের মধ্যে সমাজ সচেতনতা সৃষ্টি করাই আমার মূল লক্ষ। আমার ল্যাংটা বিবেক গানটির কথা ও সুর বরাবরের মতোই ব্যতিক্রম। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
Facebook Comments Box
















