বিনোদন ডেস্ক।।সংগীতপ্রেমীদের জন্য নতুন মিউজিক ভিডিও আদর যতনে নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ মাহমুদ। আগামী ১৫ মার্চ এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মিউজিক ভিডিওটি উপস্থাপন করছে এজেএস ওয়ার্ল্ড। ইতোমধ্যে এর পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। মিউজিক ভিডিওটির প্রযোজনা ও পরিচালনা করেছেন আল আমিন জমিদার সবুজ।
এতে অভিনয় করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাকির লিমুন ও টিভি অভিনেত্রী আফরিন শিখা রাইসা। চিত্রনাট্য ও সম্পাদনার দায়িত্বে রয়েছেন আশিক মাহমুদ। মিউজিক ভিডিওটির গল্প ও দৃশ্যে গ্রামীণ প্রকৃতির মনোরম পরিবেশে এক তরুণ তরুণীর ভালোবাসা ও আবেগঘন মুহূর্ত তুলে ধরা হয়েছে। পোস্টারে দেখা যায় শাপলা ফুলে ভরা শান্ত একটি জলাশয়ের মাঝে ভাসমান ভেলায় বসে দুজন মানুষের আন্তরিক মুহূর্ত যা ভিডিওটির গল্পের আবহকে ফুটিয়ে তুলেছে।
নির্মাতারা জানিয়েছেন ভালোবাসা ও মানবিক সম্পর্কের অনুভূতিকে কেন্দ্র করেই মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। তারা আশা করছেন প্রকাশের পর দর্শকদের কাছে এটি ভালো লাগবে।
















