এনায়েতপুরে কোটা আন্দোলনে উস্কানিদাতারা ধরাছোঁয়ার বাইরে

সারাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপি- জামায়াতের নেতাকর্মীরা। এমন বাস্তবতায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় আন্দোলনকারীদের উস্কানিসহ আর্থিক সহযোগিতার অভিযোগ উঠেছে এনায়েতপুরের বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীদের বিরুদ্ধে। এদের মধ্যে রয়েছে জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আনছার ব্যাপারী,২নং স্থল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মোঃ হাসান আলী এবং আব্দুস সালাম মেম্বারসহ এনায়েতপুর থানা বিএনপির সদস্য মাসুদ রানা পাশানসহ আরো অনেকে।

অভিযুক্ত ব্যক্তিদের সারাদেশে কোটা আন্দোলনের শাট ডাউনের প্রথম দিন গত ১৮ই জুলাই বৃহস্পতিবার আন্দোলনকারী আরো নয়জনসহ এনায়েতপুর থানা পুলিশ আটক করে। কিন্তু রাতে বাকি ছয়জনকে আসামি করে মামলা দেখানো হলেও আনছার ব্যাপারী, হাসান আলী মেম্বার ও আব্দুস সালামকে ছেড়ে দেয়া হয়েছে বলে স্থানীয় সরকার দলীয় লোকজন অভিযোগ করেছেন।

এ বিষয়ে এনায়েতপুর থানা আওয়ামীলীগের সহপ্রচার সম্পাদক গোলাম কিবরিয়া বাবু জানান, উস্কানিসহ আর্থিক সহযোগিতার অভিযোগে কয়েকজনকে আটক করা হলেও গভীর রাতেই তাদের ছেড়ে দেয়া হয়েছে। কেন তাদের ছেড়ে দেয়া হলো বিষয়টি অমরা মানতে পারছি না। এ বিষয়ে এলাকার মানুষের মুখে মুখে নানা কথা শোনা যাচ্ছে যা দেশের এই ক্রান্তিকালে প্রশাসনের কাছে একেবারেই কাম্য নয়। এই বিষয়ে জানতে চাইলে ওসি আব্দুর রাজ্জাক বলেন, কোন অপরাধীতে আটক করে ছেড়ে দেয়ার ঘটনা ঘটেনি।

Facebook Comments Box