কিশোরকে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লার বোয়ালিয়া খাল এলাকায় নয়ন সিকদার (১৭) নামে এক কিশোরকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৭ জুলাই) রাতে বোয়ালিয়া খালের পাশে ভূইয়ারবাগ গলির খালি স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। নিহত নয়ন স্থানীয় জালাল সিকদারের ছেলে।

জালাল সিকদার জানান, আমার ছেলেকে কারা হত্যা করেছে জানি না। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, আমি এর বিচার চাই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box