কেন্দ্র ভুল করা ৮০ পরীক্ষার্থীকে পরিক্ষার সুযোগ দিল জবি প্রশাসন

রিয়াজ হাসনাইন, জবি

আজ ৩০ জুলাই শনিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের পরীক্ষায়, অন্য কেন্দ্রের মোট ৮০ জন পরীক্ষার্থী ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসে । তবে মানবিক দিক বিবেচনায় তাদের পরীক্ষা নিয়েছে জবি প্রশাসন। শনিবার (৩০জুলাই) বেলা সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।

জবি ক্যাম্পাসের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিশেষ ব্যাবস্থাপনায় ঐ পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে নির্বাচন করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ৯ টি কেন্দ্রে সাজানো হয়েছে তাদের পরীক্ষার সিট।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ঢাকায় কেন্দ্র হিসেবে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শের-ই বাংলা কৃষি বিশ্বিবদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ভিকারুননিনা নূন স্কুল এন্ড কলেজ ভবন -১, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ভবন-২, গভর্মেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, ইডেন মহিলা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

জবির প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ৮০ জন পরীক্ষার্থী কেন্দ্র চেক না করেই আমাদের এখানে চলে এসেছিল। ওই মুহূর্তে ওদেরকে অন্য কেন্দ্রে পাঠালে তারা পরীক্ষা দিতে পারতো না। তিনি আরো বলেন, তাদের যদি এই সুযোগটা দেওয়া না হতো তাহলে তাদের একটা বছর নষ্ট হয়ে যেতো এবং অনেকের স্বপ্ন শেষ হয়ে যেতো। যেহেতু এখন একসাথে ২২ টি বিশ্বিবদ্যালয়ের পরীক্ষা হচ্ছে সেহেতু তারা যদি একটি পরীক্ষা না দিতে পারে তখন তারা ২২ টি বিশ্বিবদ্যালয়ের ভর্তি সুযোগ মিস করবে। তাই আমরা মানবিক দিক বিবেচনায় করে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি।

ভুল করে জবি ক্যাম্পাসের কেন্দ্রে চলে আসা কয়েকজন পরীক্ষার্থী বলেন, আমরা আসার আগে পরীক্ষার কেন্দ্র চেক করিনি। ফরম পূরণের সময় জবি কেন্দ্র নির্বাচন করেছিলাম। কিন্তু জবি কেন্দ্রের পরীক্ষা আবার নয়টি কেন্দ্রে হবে। এটা ওয়েবসাইটে দেওয়া থাকলেও আমরা বুঝতে পারিনি। ওয়েবসাইটে ঢুকে কেন্দ্র চেক না করাটাই আমাদের সবচেয়ে বড় ভুল।

Facebook Comments Box