চরফ্যাশনে একসেলারেটেড এডুকেশন বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময়

নাদিম হোসেন খাঁন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ইএমডিসি প্রকল্পের আওতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে চরফ্যাশন উপজেলা প্রশাসন সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি , বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নবী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ট্রেনিং ডিভিশন এবং মেটেরিয়ান শফিকুল ইসলাম।

এসময় সিনিয়র ট্রেইনার মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,ব্র্যাক কর্মসূচি চরফ্যাশন উপজেলা ম্যানেজার হারুন মিয়া,ভোলা জেলা ব্র্যাক সমন্বয়ক হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একসেলারেটেড এডুকেশন মডেল শিক্ষার্থীদের দ্রুত শেখার পাশাপাশি ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ মডেল বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box