চরফ্যাশনে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নাদিম হোসেন খান, (ভোলা) চরফ্যাশন

ভোলার চরফ্যাশনে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে সানজিদা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার সকালে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। পুলিশ সকালেই সানজিদার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে, পরে দুপুরে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন পুলিশ।

নিহত সানজিদা আক্তার এই এলাকার রুহুল আমিন চৌকিদারের মেয়ে। সে শশীভূষণ মাধ্যমিক বিদ‍্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার জানায়, রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে সানজিদা। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে তার মা মেয়ের ঘরে গিয়ে দেখেন মেয়ের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলছে।

শশীভূষন থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, স্কুল ছাত্রীর আত্মহত্যার কোন কারন জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Facebook Comments Box