বাংলাদেশে একটি সংবিধান রয়েছে তা সকলকেই মনে রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।
নেত্রকোনার মোহনগঞ্জে মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে “মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। মুখ্য আলোচক ছিলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবির।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, সাবেক সংসদ সদস্য অপু উকিল, নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।















