দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

শুক্রবার রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছি। রোগীদের সেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিচ্ছন্নতা এবং দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি।

তিনি বলেন, বর্তমানে হামের চেয়ে বেশি দেখা দিয়েছে নিউমোনিয়া। হামের সংক্রমণ এবং মৃত্যু ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার।

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সংক্রমণ এবং মৃত্যু ঠেকাতে সরকার দ্রুত হামের টিকা দেওয়ার চেষ্টা করছে। তবে টিকার সুফল পেতে সময় লাগছে।

পরিস্থিতি অবনতি হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, হাসপাতালের প্রয়োজনে যে কোনো যন্ত্রাংশ সরবরাহ করা হবে। যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট ছিল, সেই জায়গাগুলোতে দেওয়ার ব্যবস্থা করেছি।

Facebook Comments Box