দুপুর ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান

দেশের চলমান পরিস্থিতিতে আজ দুপুর ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।

সোমবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর।

সেই সময় পর্যন্ত দেশের সব নাগরিককে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box