KhetKhamar Limited এবং Syngenta Bangladesh Limited-এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দেশের কৃষি ভ্যালু চেইনে একটি সমন্বিত, প্রযুক্তিনির্ভর এবং টেকসই রূপান্তরের দৃঢ় ভিত্তি স্থাপন করবে।
এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো বাংলাদেশের কৃষকদের জন্য একটি পূর্ণাঙ্গ কৃষি সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা—যেখানে উচ্চমানের কৃষি ইনপুট সরবরাহ, অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য ফাইনান্সিং সুবিধা, এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি (যেমন ড্রোন স্প্রে, ট্রাক্টর ও হারভেস্টার) রেন্টাল সার্ভিস সমন্বিতভাবে প্রদান করা হবে। পাশাপাশি, একটি দক্ষ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য বাজারজাতকরণ ব্যবস্থার মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
যশোরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে Syngenta -এর দেশীয় ও আন্তর্জাতিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। যাদের মধ্যে-
Alexander Berkovskiy – রিজিওনাল ডিরেক্টর, এএমইএ (এশিয়া, মিডল ইস্ট ও আফ্রিকা),Paul Luxton – এশিয়া সিইউ হেড,Hyriades Carpe – ফাইন্যান্স হেড, এশিয়া,Hedayet Ullah – ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ,Imtiaz Ahmed Chowdhury — সেলস ডিরেক্টর, বাংলাদেশ,Syed Nuruzzaman Faisal — হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, বাংলাদেশ,Kamrul Islam — জোনাল ম্যানেজার (দক্ষিণ অঞ্চল), বাংলাদেশ।খেতখামারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)- Rejaul Islam,প্রধান পরিচালন কর্মকর্তা (COO)-Muid Mahfuj,হেড অব সাপ্লাই চেইন – Jahedul Hasan,ফার্মার রিলেশনশিপ এন্ড ডেভেলপমেন্ট অফিসার – Md Jasim uddin.এছাড়াও উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা এই উদ্যোগের প্রতি মাঠ পর্যায়ের দৃঢ় আস্থা ও ইতিবাচক প্রত্যাশার প্রতিফলন। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কৃষি খাতে প্রযুক্তির বিস্তৃত ব্যবহার, সাপ্লাই চেইনের দক্ষতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি আধুনিক, টেকসই ও লাভজনক কৃষি ইকোসিস্টেম গড়ে তোলার পথ সুগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
















