মাদককে না বলতে পারাটাই স্মার্টনেস

যে তরুণগুলো মাদককে না বলতে পারে তারাই প্রকৃত স্মার্ট তারাই মর্ডান বলে মন্তব্য করেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, তারা জানে মাদক একটি নীরব ঘাতকের নাম, সব শেষ করে দেয়। তাই মাদক থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং খেলাধুলায় নিজেকে বেশিবেশি ব্যস্ত রাখতে হবে। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

একটি শিশুর সুষ্ঠু মেধা বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে উল্লেখ করে মেয়র আরো বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার বিষয়ে আরো বেশি সচেতন হতে হবে। অভিভাবকদের আরো বেশি যত্নশীল হতে হবে। তাদের দামি দামি মোবাইল ফোন না কিনে দিয়ে খেলার সামগ্রী কিনে দেন। তারা ঠিকই মাঠে নেমে আসবে।
তিনি বলেন, বাচ্চাদের হাতে হাতে ফোন। দিনরাত তারা সেটা নিয়ে পড়ে থাকছে। তাদের এই অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে। আমাদেরকেই পরিবর্তন করতে সহযোগিতা করার ব্যপারে সহযোগিতা করতে হবে। খেলাধুলার দরজা সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, সিটি কর্পোরেশন তরুণ প্রজন্মকে স্বাগতম জানাতে রেডি। আমরা সব সময় তাদের পাশে থাকবো। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। উদ্বোধন শেষে টুর্নামেন্টের টফি উন্মোচন করা হয়েছ। টুর্নামেন্টে ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন একাডেমির টিম অংশ গ্রহণ করবে।

Facebook Comments Box