জুনায়েদ শাহিন :
মা একটি শব্দ অথচ এর গভীরতা পুরো পৃথিবীর চেয়েও বড়। একজন মা শুধু সন্তানের জন্ম দেন না, তিনি ধীরে ধীরে একটি জীবন গড়ে তোলেন। সন্তানের প্রথম হাসি, প্রথম কথা বলা, প্রথম হাঁটা সবকিছুর পেছনেই মায়ের অসীম ধৈর্য আর ভালোবাসা জড়িয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক যদি কোনোটি হয়ে থাকে, তবে সেটি নিঃসন্দেহে মা ও সন্তানের সম্পর্ক।
মায়ের ভালোবাসা কখনো কোনো শর্ত মানে না। সন্তান ভালো থাকুক, এটাই যেন তার জীবনের সবচেয়ে বড় চাওয়া। নিজের সুখ, স্বপ্ন কিংবা ইচ্ছাগুলোকে অনেক সময় তিনি চুপচাপ সরিয়ে রাখেন শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের জন্য। একজন মা হয়তো ক্লান্ত হন, কষ্ট পান, তবুও মুখে হাসি রেখে পরিবারের জন্য সবকিছু করে যান।
একটা সময় আসে, যখন মানুষ বুঝতে শেখে মা থাকাটা কত বড় আশীর্বাদ। কারণ পৃথিবীতে অনেক মানুষ ভালোবাসার অভিনয় করতে পারে, কিন্তু মা কখনো অভিনয় করেন না। তার ভালোবাসা সবচেয়ে সত্য, সবচেয়ে পবিত্র।
তাই জীবনের সকল ব্যস্ততার মাঝে মাকে সময় দেওয়া, খোঁজ খবর নেওয়া এবং তাকে ভালোবাসার কথা বলা খুব জরুরি। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির নাম ‘মা’ পৃথিবীর সকল মা দের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা, ও শুভেচ্ছা
















