মালিবাগ পাবনা কলোনীতে জাতীয় ফুটবলার মনোয়ার হোসেন মুন্নার বাড়িতে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।
বৃহস্পতিবার রাজউকের ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডস্থ মালিবাগে মনোয়ার হোসেন মুন্নার ২০ টির উপর অবৈধ বাড়ী রয়েছে। যার বেশির ভাগ অবৈধভাবে স্থাপন করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে মনোয়ার হোসেন মুন্না একজন ভূমি দস্যু। উক্ত বাড়ীগুলো রাজউক অনুমদিত না থাকায় ম্যাজিস্ট্রেট কামরুল এর উপস্থিতিতে একটি বাড়ী চিহ্নিত করে ভাঙ্গার উদ্যোগ নেয়া হলে বাড়ির নিচে দোকানগুলোতে মালামাল থাকায় তা সরিয়ে নিতে তারা সময় চায়। পরে বাড়ি ভাঙ্গার শর্তে রাজউক আপাদত ছাড় দিয়েছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, মনোয়ার হোসেন মুন্নার সড়ক দখল করে বাড়ি নির্মাণ করেছে। এতে চলাচলে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তারা মনোয়ার হোসেন মুন্না এসব কার্যক্রম থেকে মুক্তি চায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (ডিএসসিসি ১২ নম্বর ওয়ার্ড) মামুন রশিদ শুভ্র জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজউক এই অভিযান চালিয়েছে। আশাকরি এলাকাবাসীর সুবিদার্থে রাজউক এ বিষয়ে আরো কার্যকর ব্যবস্থা নেবে। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।














