হাতিরঝিলে মাইক্রোবাসে আগুন

রাজধানীর হাতিরঝিলে একটি ব্রিজের ওপর হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

সোমবার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগে বলে জাগো নিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।

তিনি বলেন, হাতিরঝিলে একটি ব্রিজের ওপর একটি মাইক্রোবাসে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রাথমিকভাবে গাড়িটিতে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box