ভয় জেগেছিল, বৃষ্টির জল না জানি আবার কান্না হয়ে উঠে আসে সাকিব আল হাসানদের চোখে! তীরে এসে তরী ডোবার গল্পটাও তো আর নতুন নয় বাংলাদেশের।
অ্যাডিলেড ওভালে বৃষ্টির আগে রীতিমতো রূপকথার জন্ম দিচ্ছিল লিটন দাসের যাদুকরী ব্যাটিং। বৃষ্টি শেষে কনকনে হিমেল হাওয়ায় নতুন লক্ষ্যে লড়াইটাও সহজ ছিল না।
৫৪ বলে ৮৫। হাতে দশ উইকেট। তেমন একটা মঞ্চ পেয়েও হয়নি। খেলাটা শেষ ওভার অব্দি উত্তেজনার তুঙ্গে থাকল। জয়ের স্বপ্ন বেঁচে থাকল শেষ বলটি পর্যন্ত। কিন্তু মিলল না সমীকরণ!
Facebook Comments Box














