আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। দেশের জনগণ তার সঙ্গে আছে। তিনি বলেন, বিএনপির মুখে রক্ষাণাত্মক হলেও অন্তরে রয়েছে আক্রমণাত্মক শোডাউন।
শুক্রবার রাজধানীর কেবিআই অডিটোরিয়ামে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
১০ ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি এখন ডিফেন্সিভ কেন—এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, মনে হচ্ছে যেন তারা ক্ষমতায় এসে গেছে, হাওয়া ভবন ফিরে পেলো, ঢাকার রাজপথে বিজয় মিছিল করবে- সরকারের পতন ঘটাবে। এমন অনেক কথা এর আগেও তোতাপাখির মতো বুলি আউলিয়ে গেছে।
বিএনপি প্রতিহিংসার রাজনীতির হোতা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানই প্রতিহিংসার রাজনীতি সূচনা করেছে। গণতন্ত্র ধ্বংসকারী বিএনপির। দেশের মধ্যে জঙ্গিবাদ সন্ত্রাস তাদের আমলেই সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সারাদেশে শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে দেখে বিএনপির অন্তরজ্বালা বাড়ছে। তারা দিনের বেলায় রাতের অন্ধকার দেখে, তাই তারা সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না। শেখ হাসিনা নেতৃত্বের উন্নয়ন বিশ্বাস প্রশংসা করলেও নাকি কোনো উন্নয়ন অগ্রগতি দেখতে পায় না।
বাংলাদেশ কখনো অনিশ্চয়তার দিকে যাবে না বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেভাবে অনিশ্চয়তার দিকে চলছে তাতে বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে।
বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক শিরীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি হরুন অর রশিদ।
এর আগে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম সম্মেলনে সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক হিসেবে তামজিদ বিন তূর্য এর নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
















