আহলে হাদীসের ঈদের প্রধান জামাত সকাল ৭.৩০ অনুষ্ঠিত হবে

আহলে হাদীসের ঈদুল ফিতরের প্রধান জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির পক্ষে মোহা. হাবিবুল ইসলাম সুমন এ কথা জানিয়েছেন।

ঈদ জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খাতীব ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।

বংশাল বড় জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ঈদ জামাত আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতি বছর ন্যায় ঈদ জামাতে নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রেখেছে।

Facebook Comments Box